গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না – গর্ভকালীন খাবার গাইড

গর্ভাবস্থায় কি কি খাবার এড়িয়ে চলা উচিত? গর্ভাবস্থায় বিশেষত কাঁচা অথবা ভালোভাবে রান্না করা হয়নি এবন খাবার, কারণ এগুলোতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। কাঁচা অঙ্কুরিত বীজ খাদ্যশস্য ও শিম এবং রেডি-টু-ইট সালাদ এই তালিকার অন্তর্ভুক্ত। এই খাবারগুলোতে লিসটেরিয়া, সালমোনিলা ও ই কোলাই নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে। গর্ভবতী মহিলাদের জন্য ব্যাকটেরিয়াগুলো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, যার মধ্যে গর্ভপাত, অপরিণত প্রসব এবং নবজাতকের গুরুতর অসুস্থতা অন্যতম। তাই, গর্ভাস্থায় মা ও শিশুর সুরক্ষার জন্য এই ধরনের খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ। গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না এবং খেলে কি হতে পারে তা নিয়ে আজ আলোচনা করবো।
গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না
গর্ভাবস্থায় কাঁচা স্প্রাউট (যেমন মুগ ডাল, শিম), কাঁচা মুলা ও না ধোয়া সবজি পরিহার করুন, কারণ এগুলোতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। প্রি-প্যাকড সালাদ ও সালাদ বারের খাবারও এড়িয়ে চলুন। বেগুন ও অতিরিক্ত রসুন কারো কারো জন্য সমস্যা করতে পারে। যেকোনো সবজি ভালোভাবে ধুয়ে ও রান্না করে খান এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।
করলা
মানুষের স্বাস্থের জন্য করলা খুব গুরুত্বপুর্ন হলেও, গর্ভাবস্থায় করলা ক্ষতির কারন হতে পারে। করলায় থাকা গ্লাইকোলাইসিস, সেপোনিক, মারেডিসিন নামক পদার্থ গর্ভবতী মহিলার অনেক ধরনের উপসর্গের সৃষ্টি করে। ক্ষতি হতে পারে গর্ভজাত সন্তানেরও।

কাঁচাপেপে
গর্ভাবস্থায় কাঁচা অথবা আধাকাঁচা পেঁপে না খাওয়াই ভালো। পেপে অন্যান্ন সময় দেহের জন্য পুষ্টিকর সবজি হিসেবে বিবেচিত হলেও গর্ভাবস্থায় তা হতে পারে নানাবিধ সমস্যার কারন। কাঁচা পেঁপেতে উচ্চমাত্রায় ল্যাটেক্স থাকে। আমেরিকান গবেষকদল ইঁদরের ওপর করা গবেষণা করে দেখেন যে, ল্যাটেক্স জরায়ুর শক্তিশালী পেশি ও গ্রন্ধি সংকোচন করে থাকে। তাই বিশেষজ্ঞরা মনে করেন যে, কাঁচা পেঁপে খেলে সেটি গর্ভের শিশুর জন্য নিরাপদ নাও হতে পারে। উল্লেখ্য, পাকা পেঁপে খেতে কোনো সমস্যা নেই। পাকা পেঁপে ভিটামিন সি-সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের একটি ভালো উৎস।
অঙ্কুরিত বীজ, খাদ্যশস্য ও শিম
রান্না না করা অঙ্কুরিত বীজ, খাদ্যশস্য ও শিম গর্ভাবস্থায় গর্ভবতী নারীর স্বাস্থ্য ও সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। এই সকর বীজ গর্ভকালীন সময় না খাওয়াই উত্তম।
কাঁচা মূলা
কাঁচা মূলা, এবং রেডি-টু-ইট সালাদ খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এগুলোতে লিসটেরিয়া, সালমোনিলা ও ই কোলির মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে।
সাজিনা
সজিনাতে রয়েছে আলফা সিটেস্টেরল নামক এক ধরনের উপাদান। যা অনেক সময় গর্ভবতী মায়ের গর্ভপাতও ঘটাতে পারে। জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি হলেও তাই গর্ভকালীন সময়ে সজিনা না খাওয়াই ভালো।
অ্যালোভেরা
গর্ভকালীন সময়ে অ্যালোভেরা খাওয়া উচিত নয়। অ্যালোভেরার খাদ্য উপাদান সমুহ গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে। আমরা অনেকেই সৌন্দর্যচর্চার জন্য বা পেট পরিষ্কার রাখার জন্য নিয়মিত অ্যালোভেরা জুস খেয়ে থাকি। তবে মা ও সন্তানের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে গর্ভাবস্থায় অ্যালোভেরা পরিত্যাগ করা উচিত
বেগুন
মাছের তরকারি রান্না করেছেন? বেগুন ছাড়া হয়তো ভাবাই যায় না। কিন্তু যাদের শরীর এ এলার্জি রয়েছে বেগুন তাদের প্রত্যাক্ষ শত্রু। শুধু এলার্জি রোগী নয়, গর্ভাবস্থায় ও বেগুন অনেক সময় ক্ষতিকর প্রভাব ফেলে থাকে। গর্ভবতী নারীরা যদি বেগুন খায় তাহলে ঋতুস্রাব হওয়ার সম্ভাবনা থাকে। মজাদার সবজি হলেও হাতের নাগালে পাওয়া বেগুনে প্রচুর পরিমানে ফাইটোহরোমনস থাকে, তাই বেগুন এ অবস্থায় ক্ষতিকর। তাছাড়া বেগুন চামড়ার ক্ষতি করে এবং এলার্জির সমস্যা করে, তাই না খাওয়া ভালো।
নিরাপদ সবজি খাওয়ার উপায়
গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য এবং গর্ভের শিশুর সঠিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি। তবে, কিছু সবজি আছে যা গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ নাও হতে পারে। তািই কোন সবজিগুলো এড়িয়ে চলা উচিত সে সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। নিরাপদ থাকার জন্য কিছু নিয়ম মেনে চলাও দরকার।
গর্ভবতী মহিলাদের উচিত তাজা ও মৌসুমী সবজি বেছে নেওয়া। টাটকা সবজিতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ ভরপুর থাকে এবং প্রক্রিয়াজাত বা বাসি সবজির তুলনায় এগুলোতে ক্ষতিকর জীবাণুর ঝুঁকি কম থাকে। যেকোনো নতুন সবজি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। নিজের এবং সন্তানের সুস্থতার জন্য গর্ভাবস্থায় খাদ্য নির্বাচনে বিশেষ যত্ন নেওয়া অপরিহর্য।
লেখকের শেষ কথা
পরিশেষে বলা যায়, গর্ভাবস্থায় বেশির ভাগ সবজি মায়ের স্বাস্থ্যের জন্য উপকারী হলেও কিছু নির্দিষ্ট সবজি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কাঁচা বা আধা-সিদ্ধ সবজি পরিহার করা এবং কাঁচা পেঁপে, অতিরিক্ত বেগুন, অ্যালোভেরা ও সজিনার মতো সবজি এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ। নিজের এবং গর্ভের শিশুর সুরক্ষার জন্য যেকোনো নতুন সবজি খাদ্য তালিকায় যোগ করার আগে অথবা কোনো সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।



