সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো? সেরা ৫ টি সানস্ক্রিন

সানস্ক্রিন হলো একটি স্কিনকেয়ার পণ্য যা ত্বককে অতিবেগুনি রশ্মি যেমন UVA ও UVB থেকে রক্ষা করে। এই রশ্মি সময়ের সাথে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশে রোদ স্বাভাবিক মনে হয়, তাই অধিকাংশ মানুষ দৈনিক সুরক্ষা উপেক্ষা উপেক্ষা করেন। কিন্তু যাতায়াত, বাইরের কাজ, এমনকি খেলা আকাশের নিচে অল্প হাঁটাতেও ক্ষতি জমতে থাকে নীরবে। এখানকার আবহাওয়ায় ত্বক দ্রুত ট্যান হয়ে যায়। কালো দাগ, অসমান টোন আর প্রাণহীনতা সাধারণ সম্যা হয়ে দাঁড়ায়, বিশেষত আর্দ্র পরিবেশে। হালকা, ব্রড-স্পেকট্রাম সানস্কিন বাংলাদেশের তাপ ও আর্দ্রতায় অস্বস্তি ছাড়াই সুরক্ষা দিতা সাহায্য করে।
SPF কী?
SPF মানে Sun Protection Factor। এটি মাপে একটি সানস্ক্রিন কতক্ষণ আপনাকে , রশ্মি থেকে বাঁচবে। UVB-ই ত্বক পুড়িয়ে দেয় আর সানবার্নের কারণ। SPF 30 প্রায় ৯৭% UVB রশ্মি আটকায়। SPF 50 আটকায় প্রায় ৯৮% । পার্থক্য সামান্য, তবে ঢাকার মতো কড়া রোদে SPF 50 একটু বেশি সুবিধা দেয়।
PA কী?
PA মানে Protection grade of UVA। UVA রশ্মি ডার্ক স্পট, বলিরেখা আর ত্বকের গভীর ক্ষতির জন্য দায়ী। UVA-তে পোড়ার অনুভূতি হয় না, কিন্তু ক্ষতি জমতে থাকে বছরের পর বছর।
রেটিং প্লাস চিহ্ন দিয়ে PA লেখা হয়:
- PA+ = সামান্য UVA প্রোটেকশন
- PA++ = মাঝারি
- PA+++ = উচ্চ
- PA++++ = সর্বোচ্চ, যতটা পাওয়া যায়
বাংলাদেশের জন্য মিনিমাম SPF 50 আর PA++++ বেছে নিন। ঢাকার UV ইনডেক্স বছরের বেশিরভাগ সময়ই উঁচু থাকে, এমনকি মেঘলা দিনেও। ফার্মগেট বা মিরপুর রোডে বাস-রিকশায় যাতায়াত করলেও জানালার কাচ ভেদ করে UV ত্বকে পৌঁছায়। বাইরে থাকলে প্রতি ২ ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করুন। এখানে ঘাম আর আর্দ্রতায় সানস্ক্রিন ঠান্ডা দেশের তুলনায় অনেক দ্রুত ভেঙে যায়।

১) স্কিন 1004 মাদগাস্কার সেন্টেলা হায়ালু-সিকা ওয়াটার-ফিট সান সিরাম: সব ধরনের ত্বকের জন্য সেরা
Skin1004 Madagascar Centella Hyalu-Cica Wata Fit Sun Serum ক্রিমের চেযে বরং হালকা সিরামের মতো অনুভূত হয়। সহজে ছড়িয়ে যায়, দ্রুত শোষিত হয় এবং কোনো সাদা আস্তরণ রাখে না। আর্দ্র আবহাওয়ায় চমৎকার কাজ করে, দিনভর ব্যবহারে স্বাচ্ছন্দ্য বজায় থাকে।
যাদের জন্য আদর্শ
- সব ধরনের ত্বক
- ডিহাইড্রেটেড ত্বক যেখানে হালকা হাইড্রেশন দরকার
- বাংলাদেশের মতো গরম, আর্দ্র আবহাওয়া
- দৈনিক ইনডোর ও আউটডোর ব্যবহার
২) বিউটি অফ জোসন রিলিফ সান অ্যাকোয়া-ফ্রেশ রাইস + বি৫: শুষ্ক-কম্বিনেশন ত্বকের জন্য সেরা
বিউটি অফ জোসন রিলিফ সান অ্যাকোয়া-ফ্রেশ রাইস + বি৫ সানস্ক্রিনের টেক্সচার পাতলা লোশনের মতো, সহজে ছড়ায় এবং দ্রুত শোষিত হয়। ত্বকে হালকা অনুভূতি দেয়, নরম ও ফ্রেশ ফিনিশ রাখে, তৈলাক্ত ভাব তৈরি করে না দৈনিক ব্যবহারের জন্য তৈরি, বিশেষত যখন ভারী সানস্ক্রিন আর্দ্র আবহাওয়া অস্বস্তিকর লাগে।
যাদের জন্য আদর্শ
- শুষ্ক ত্বক
- কম্বিনেশন ত্বক
- সেনসিটিথ ত্বক
- ডিহাইড্রেটেড বা প্রাণহীন দেখানো ত্বক
- বাংলাদেশের মতো আর্দ্র, গরম আবহাওয়া
- দৈনিক ইনডোর ও আউটডোর ব্যবহার
৩) সিটাফিল সান লাইট জেল এসপিএফ ৫০+: সেনসিটিভ ত্বকের জন্য সেরা
সিটাফিল সান লাইট জেল এসপিএফ ৫০+ এর টেক্সচার আসর জেলের মতো, পরিষ্কার ও ওজনহীন অনুভূতি দেয়। কয়েক ঘন্টা বাইরে থাকার পরেও আঠালো স্তর তৈরি করে না। দৈনিক ব্যবহারে চমৎকার, যেখানে তেল নিয়ন্ত্রণ ও আরাম ডিউয়ি ফিনিশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
যাদের জন্য আদর্শ
- তৈলাক্ত ত্বক
- ব্রণপ্রবণ ত্বক
- সেনসিটিভ ত্বক
- সংবেদনশীল ত্বক যেখানে মৃদু ফর্মুলা দরকার
- উচ্চ আর্দ্রতা ও ঘামের পরিস্থিতি
- দিনের বেলা আউটডোর ব্যবহার ও যাতায়াত
৪) নিভিয়া ইউভি সুপার ওয়াটার জেল সানস্ক্রিন এসপিএফ ৫০ পিএ+++
ব্রণপ্রবণ ত্বকের জন্য সেরা। এর কনসিস্টেন্সি পারির মতো জেল, কোনো চেষ্টা ছাড়াই তাৎক্ষণিক ছড়িয়ে থাকে। হালকা টোনার লাগানোর মতো অনুভূতি হয়, কোনো দৃশ্যমান স্তর রাখে না। দ্রুত দৈনিক ব্যবহার জন্য সেরা, যখন সাধারণ ও ভারহীন কিছু চান।
যাদের জন্য আদর্শ
- স্বাভাবিক ত্বক
- তৈলাক্ত ত্বক
- ঘন বা ক্রিমি সানস্ক্রিন অপছন্দ করেন যারা
- গরম, ঘামযুক্ত আবহাওয়া
- ইনডোর ব্যবহার বা সংক্ষিপ্ত আউটডোর এক্সেপোজার
৫) কসআরএক্স অ্যালো সুথিং সান ক্রিম এসপিএফ ৫০+ পিএ+++:
স্বাভাবিক ত্বকের জন্য সেরা। প্রতিদিনে একটি সাধারণ ক্রিমের মতো অনুভূত হয়। খুব ভারী নয়, তবে লাগানোর পর হালকা আর্দ্রতা টের পাওয়া যায়। ত্বক শুষ্ক বা সামান্য খিটাখিটে থাকলে বিশেষত বাইরে কিছুক্ষণ থাকার পর এটি সাহায্য করে।
যাদের জন্য আদর্শ
- শুষ্ক ত্বক
- সেনসিটিভ ত্বক
- লালচেভাব বা জ্বালাপোড়ায় ভুগছে এমন ত্বক
- মাঝারি আর্দ্র আবহাওয়া বা ইনডোর-কেন্দ্রিক রুটিন
- ময়েশ্চারইজিং সানস্ক্রিন পছন্দ করেন যারা
লেখকের শেষ কথা
বেশিরভাগ মানুষ একবার সানস্ক্রিন কেনেন, তারপর সেটাই ব্যবহার করতে থাকেন। কয়েকদিন পর অভিযোগ করেন ঠিকমতো কাজ করছে না। সমস্যাটা সাধারণত SPF নয়। ত্বক, আবহাওয়া আর দৈনিক রুটিনের সাথে অমিলটাৈই আসল সমস্যা। বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না তারা ভুলভাবে সানস্ক্রিন ব্যবহার করছেন। বাংলাদেশে তাপ ও ঘাম ছোট ভুলগুলো আরও স্পষ্ট করে তোলে, বিশেষত দৈনিক যাতায়াত বা আউটডোর এক্সপোজারের সময়।
আরো পড়ুনঃ GPF Information 2026 | অনলাইনে জিপিএফ তথ্য চেক করার সহজ উপায়









