Islamic Post

তারাবির নামাজের দোয়া, নিয়ম, মোনাজাত ও ফজিলত

পবিত্র মাহে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবির নামাজ। রমজান মাসে এশার নামাজের পর বিতরের আগে বিশেষ এই সুন্নত নামাজ আদায় করা হয়। তারাবির নামাজের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি কোরআন তিলাওয়াত শোনা, আত্মশুদ্ধি এবং অতীতের গুনাহ থেকে ক্ষমা লাভের সুযোগ পান।

রমাজান মাসে এশার নামাজের পর বিতরের পূর্বে আদায়কৃত সুন্নত নামাজ তারাবি নামে পরিচিত। শরিয়তে তারাবির নামাজের রয়েছে অনেক ফজিলত। অনেকের মনেই সংশয় থাকে, যে নিয়ত ঠিকভাবে না করলে তারাবির নামাজ হবে কি না। এক্ষেত্রে নিয়ম হচ্ছে, নিয়ত বা অন্তরের সংকল্প ছাড়া তারাবি নামাজ হবে না, তবে মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি বা বাধ্যতামূলক নয়। নিয়ত হলো মনে মনে এই ইচ্ছা করা যে, আপনি তারাবি নামাজ পড়ছেন। নামাজ শুরু করার আগে ‘নাওয়াইতু আন… বলে মুখে বলার প্রয়োজন নেই, অন্তরের ইচ্ছেই যথেষ্ট। 

তারাবি নামাজ কী?

‘তারাবি’ শব্দটি আরবি ‘তারবিহাতুন’ শব্দ থেকে এসেছে। এর অর্থ বিশ্রাম নেওয়া বা বিরতি দেওয়া। রমজান মাসে এশার নামাজের পর দীর্ঘ কিরাতসহ বিরতি দিয়ে যে বিশেষ সুন্নত নামাজ আদায় করা হয়, তাকে তারাবির নামাজ বলা হয়। তারাবির নামাজ নারী ও পুরুষ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ সুন্নতে মুয়াক্কাদাহ। এই নামাজ একাকী অথবা জামাতের সঙ্গে আদায় করা যায়। তবে মসজিদে জামাতের সঙ্গে আদায় করলে কোরআন তিলাওয়াত শোনার এবং সম্মিলিত ইবাদতে অংশ নেওয়ার সুযোগ পাওয়া যায়।

তারাবি নামাজ এর নিয়ম

তারাবির নামাজ সাধারণত দুই রাকাত করে আদায় করা হয়। বাংলাদেশে প্রচলিত হানাফি পদ্ধতিতে ২০ রাকাত নামাজ ১০ সালামে সম্পন্ন করা হয়। তারাবির নামাজ দুই রাকাত করে পড়তে হয়। দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। এভাবে ৪ রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নেওয়া। তাসবিহ-তাহলিল পড়া বা কিছু সময় বিরতি নেওয়া উত্তম। বিশ্রামের সময় তাসবিহ-তাহলিল পড়া, দোয়-দারুদ ও জিকির-আজকার করা। এর পর আবার দুই দুই রাকাত করে আলাদা আলাদা নিয়তে তারাবি আদায় করা। 

তারাবি নামাজ এর দোয়া 

চার রাকাত তারাবি আদায় করে বিশ্রাম বা বিরতির পর ব্যাপক প্রচলিত একটি দোয়া রয়েছে। যা দেশের প্রায় মসজিদে পড়া হয়। আর তা হলো-

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ : ‘সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’

উল্লেখ্য, তারাবি নামাজের ৪ রাকাত পর পর পড়ার এ দোয়াটি ব্যাপক প্রচলিত। তবে এ দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই।  এমন নয়, এ দোয়া না জানলে বা তারাবি নামাজে না পড়লে নামাজ হবে না। বরং যে কোনো দোয়াই পড়া যাবে। তবে এ সময়টিতে কোরআন-সুন্নাহর দোয়া, তাওবাহ-ইসতেগফার গুলো পড়াই উত্তম। 

তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে

তারাবি নামাজ এর মোনাজাত

অনেকেই ৪ রাকাত পর পর মোনাজাত করে থাকেন। আবার অনেকে পুরো নামাজ শেষ করে মোনাজাত একসঙ্গে মোনাজাত করেন। তবে নামাজ শেষ করে বিতর পড়ে মোনাজাত করাই উত্তম। তারাবি নামাজের দোয়ার মতো এ মোনাজাতটিও নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে মোনাজাতের শব্দগুলো অনেক চমৎকার ও প্রাঞ্জল। 

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অনেকে তারাবি নামাজের মোনজাতের জন্য এ দোয়াটিকে আবশ্যক মনে করেন। কেউ কেউ এমনও মনে করে, এ দোয়াটি ছাড়া তারাবি নামাজের মোনাজত হবে না। এ ধারণা মোটেও ঠিক নয়। তবে দোয়ায় মোনাজাত দিলে গোনাহ হবে তাও নয়। 

তারাবি নামাজ এর ফজিলত

তারাবির নামাজের অনেক ফজিলত রয়েছে। পবিত্র রমজান মাসে এই নামাজ আদায়ের মাধ্যমে একজন মুসলমান বিশেষ সওয়াব ও আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পান।

  • অতীতের গুনাহ মাফের সুযোগ: তারাবির অন্যতম বড় ফজিলত হলো আল্লাহর কাছে ক্ষমা লাভের সুযোগ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রমজানে রাতের নামাজ আদায় করবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।”   সূত্র: সহিহ বুখারি, হাদিস ২০০৮; সহিহ মুসলিম, হাদিস ৭৫৯।
  • আল্লাহর নৈকট্য লাভ: রাতের নামাজ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর করে। তারাবির মাধ্যমে মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারে এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ পায়।
  • কোরআন তিলাওয়াত শোনার সুযোগ: তারাবির নামাজে ইমামের কোরআন তিলাওয়াত শোনার মাধ্যমে কোরআনের শিক্ষা ও অর্থ উপলব্ধি করার সুযোগ তৈরি হয়।
  • আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন: নিয়মিত তারাবির নামাজ আদায় করলে ধৈর্য, শৃঙ্খলা ও ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। একই সঙ্গে পাপ থেকে দূরে থাকার মানসিকতা তৈরি হয়।
  • রমজানের বিশেষ ইবাদতের সওয়াব: রমজান মাস ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনার মাস। এই মাসে তারাবির নামাজ আদায় করা একজন মুমিনের জন্য বিশেষ ইবাদতের সুযোগ।

লেখকের শেষ কথা

তারাবির নামাজ শুধু রমজানের একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং এটি আল্লাহর নৈকট্য অর্জন, আত্মশুদ্ধি এবং গুনাহ থেকে ক্ষমা লাভের এক বিশেষ সুযোগ। তাই প্রত্যেক মুসলমানের উচিত রমজান মাসে নিয়মিত তারাবির নামাজ আদায় করা, বেশি বেশি কোরআন তিলাওয়াত শোনা, দোয়া ও ইস্তিগফার করা। আসুন, আমরা সবাই রমজানের প্রতিটি রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সকলের নামাজ, রোজা, তারাবি ও দোয়া কবুল করুন। আমিন।

আরো পড়ুনঃ দোয়া ইউনুস অর্থসহ বাংলা উচ্চারণ এবং ফজিলত 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button